ছুটির দিনে আজ জমজমাট বইমেলা
অনুপম ত্রিবেদী | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
ছবি: উইমেননিউজ২৪.কম।
বাংলা একাডেমি আয়োজিত একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা।আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ছুটির দিনে লেখক, প্রকাশক ও পাঠকের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। মেলা ঘুরে নিজেদের পছন্দের বই কিনতে স্টলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন বইপ্রেমীরা। শিশু চত্বরও শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, লাইন ধরে মেলায় প্রবেশ করছেন বইপ্রেমী মানুষজন।মেলার স্টলগুলোর সামনে ও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। পাঠকরা বই দেখছেন, কিনছেন। পছন্দের লেখককে ঘিরে দেখা গিয়েছে সেলফি তোলার হিড়িক। বিক্রেতারাও ব্যস্ত ছিল বই বিক্রিতে। গ্রন্থ উন্মোচনে কেন্দ্রেও ছিল দীর্ঘ লাইন। ছুটির দিনেই মেলা যেন পেল তার চিরচেনা রূপ। তুলনামূলক বেশি বই বিক্রিতে লেখক-প্রকাশকের মুখে ছিল হাসি।
সকালে শিশুপ্রহরে শিশুদের মাতিয়ে রেখেছিল সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি, শিকু। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে শিশু প্রহরে। বাবা-মায়ের সঙ্গে বইমেলায় বই কিনতে দেখা যায় শিশুদের।
মেলায় শিশু-কিশোরদের আগমনে বিক্রি বেড়েছে মেলার শিশু চত্বরের স্টলগুলোতে। এই অংশের স্টল মালিকরা জানান, ছুটির দিন ও শিশু প্রহর ছাড়া অন্য দিন মেলায় শিশু-কিশোরদের উপস্থিত কম থাকে। তাই এই সময় শিশু চত্বরে বইয়ের বেচা-কেনাও কম হয়। শুক্র-শনিবার অভিভাবকরা শিশু-কিশোরদের মেলায় নিয়ে আসেন। এই দুই দিন বিক্রিও অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।
পঙ্খীরাজ প্রকাশনীর মালিক দেওয়ান আজিজ বলেন, শিশু প্রহর থাকায় অনেক শিশুরা মা-বাবার সাথে মেলায় এসেছে। জমে উঠেছে কেনাকাটা। অনেক বই বিক্রি হয়েছে। শিশু প্রহর না থাকলে আমাদের স্টলগুলোতে ভীড় থাকে না খুব একটা।
সপরিবারে বইমেলা ঘুরতে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও গল্প লেখক সোমা দেব। তিনি বলেন, খুব ভালো লাগছে। আসলে বইমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। তাই মেলা এলে মনে অন্য ধরনের আনন্দ হয়। এবার মেলায় আমার দুটি বই এসেছে। একটি গল্পের এবং যৌথভাবে অন্যটি প্রবন্ধের। বই দুটির কারণে আরো ভালো লাগছে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

