ঢাকা, রবিবার ০১, মার্চ ২০২৬ ৯:২৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় পার হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। রাজধানীর বিপণিবিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়।

শনিবার (৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় নিউমার্কেটসহ রাজধানীর বিপণিবিতানগুলোতে। বেড়েছে বেচাবিক্রিও।

রোজা শুরুর পর ক্রেতাদের এমন ভিড়ে সন্তুষ্টির কথা জানান অনেক ব্যবসায়ী। তবে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রেতারা দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।

ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। সাপ্তাহিক ছুটির দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।

শনিবার রাজধানীর কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে শপিংমলগুলোতে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার।

ক্রেতারা বলছেন, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা। এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি।

আর বিক্রেতারা বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচাবিক্রিও ভালো বলে জানান তারা। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।