ছুটির দিন সরব বইমেলা: নতুন বই এসেছে ১৭১টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
আজ শুক্রবার ছুটির দিনে জমজমাট ছিল অমর একুশে বইমেলা। ছবি: ইউমেননিউজ২৪.কম।
আজ শুক্রবার ছুটির দিনে জমজমাট ছিল অমর একুশে বইমেলা। বইপ্রেমী পাঠক ও ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে কলকাকলীমুখর ছিল আজকের মেলাপ্রাঙ্গণ।
পাঠকরা প্রিয় লেখকদের বই পড়তে ও সংগ্রহ করতে আজ বেলা ১১টা বাজতেই ভিড় শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে বেড়েছে ভিড়ও।
ক্রেতার ভিড় বাড়তে মেলাপ্রাঙ্গণ জুড়ে ধুলার অত্যাচারে অতিষ্ঠ হয়েছে আগতরা। এদিকে বইমেলা চলাকালীন সময়য়ে ধুলা নিয়ন্ত্রণে বাংলা একাডেমির পক্ষে কোনো উদ্যোগ চোখে পড়েনি।
আজ মেলায় লোক এসেছেন প্রচুর। মেলায় কেউ ঘুরে ঘুরে পছন্দের বই কিনেছেন, কেউ ঘুরেফিরে শুধু ছবি তুলেছেন। আবার কেউ তাদের পছন্দের লেখকের বই খুঁজে বেড়িয়েছেন। এ ছাড়া ছবি-সেলফি তোলার হিড়িক তো আছেই।
বইমেলার প্রতিদিনের অনুষঙ্গ নতুন বই। মেলার নবম দিন শুক্রবারও (৯ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১৭১টি। এর মধ্যে গল্প ২৫, উপন্যাস ৩৭, প্রবন্ধ ১৩, কবিতা ৫৭, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ১, জীবনী ২, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ৬, ভ্রমণ ১, ইতিহাস ১, রাজনীতি ২, চিকিৎসা স্বাস্থ্য ১, বঙ্গবন্ধু ১, রমা/ধাঁধা ১, ধর্মীয় ২, সায়েন্স ফিকশন ১, অনুবাদ ২, অভিধান ১, ও অন্যান্য ১৯টি।
মেলার সময় যত গড়াচ্ছে, বই প্রকাশের সংখ্যাও বাড়ছে। শেষ দিকে বই বিক্রি বেশি হওয়ায় অনেকেই চান মেলার শেষ সময়ে হলেও যেন তার বইটি প্রকাশিত হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

