ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ছুটি শেষে প্রথম কর্মদিবসেই বৃষ্টি, ভুগলো অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষে আজ রবিবার ছিল প্রথম কর্মদিবস। শনিবার দিনে বা রাতেই ফিরেছেন বেশিরভাগ যাত্রী। অনেকে রবিবার ভোরে ঢুকেছেন ঢাকায়। তবে বৃষ্টিতে বেশ ভুগতে হয়েছে অফিসগামী ঢাকাবাসীকে।

রবিবার সকালে ঢাকার তিন প্রবেশমুখেই প্রচুর ফিরতি যাত্রীদের দেখা গেছে। যাদের অনেকেরই আজ ছিল কর্মদিবস। তবে বৃষ্টিতে পরিবহন সংকটে পড়েন তারা। লোকাল গাড়ির অপেক্ষায় দীর্ঘদিন কাউন্টারে বসে ছিলেন অনেকেই।

সাতক্ষীরা থেকে আসা গাজী আনিস ভোরে পৌঁছেছেন গাবতলী বাসস্ট্যান্ডে। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ঈদের পরে রবিবার ছিল প্রথম অফিস। তবে তিনি সকাল থেকেই পরিবহনের অপেক্ষায় বসে ছিলেন।

তিনি বলেন, সকাল থেকে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও বাস পাইনি। রাইড শেয়ারিংয়ে এ্যাপসগুলোতেও কোনও গাড়ি পাচ্ছি না।
 
যশোর থেকে আসা শাহিনুর রহমান কাজ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। গাবতলী থেকে ফিরবেন শনির আখড়াতে। তিনি জানালেন, ওদিকের কোনও বাসই পাচ্ছি না। পাঠাও বা উবারেও আশপাশে কোনও গাড়ি পেলাম না।

-জেডসি