ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়েরও মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
বগুড়ার কাহালু রেল স্টেশনে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়েরও মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম ও তার ছেলে রাজ বাবু ।
সোমবার দুপুরে স্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেলানী বেগম ওই রেলওয়ে স্টেশনের অদূরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনী এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে রাজ বাবু আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। এ সময় তার মা বিষয়টি জেনে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে মারা যান। পরে কাহালু থানা-পুলিশ নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সাগাটিয়া গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছে রাজ বাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। হঠাৎ করেই তিনি সোমবার দুপুরে আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। এ সময় মা ছেলেকে বাঁচাতে গিয়ে দু’জনই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।
-জেডসি
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



