ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্য নারীকে মারধর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন (৫০) এক নারীকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে বৈরাগীর হাট এলাকায় অপরিচিত ওই নারীকে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে তার নাম-পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তিনি ঠিক করে কিছু বলতে পারেননি। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে জানা যায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী।
মাদারীপুর সদর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. বারেক করিম জানান, স্থানীয় লোকজন অপরিচিত ওই নারীকে দেখে ছেলেধরা মনে করে। নাম-পরিচয় সঠিকভাবে বলতে না পারায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে ওই নারীকে উদ্ধারের পর স্থানীয় চৌকিদারের জিম্মায় দেওয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



