ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সুদীপা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সুদীপা চট্টোপাধ্যায়। ভারতিয় টিভি চ্যানেল জি-বাংলায় সুদীপার রান্নাঘর নামে একটি রান্নার অনুষ্ঠান করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দুই বাংলায়। গত বেশ কয়েক মাস ধরেই সুদীপা অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন না। তার স্থলাভিসিক্ত হয়েছেন অভিনেত্রী অপরাজিতা অাঢ্য। আসলে সুদীপা অন্ত:স্বত্তা ছিলেন। সম্প্রতি তিনি মা হয়েছেন। সুদীপা ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়া।
সাদা-সবুজ মোজায় মোড়া ছোট্ট দু’টো পা। ছবিতে দেখা যাচ্ছে এটুকুই। তবে আপাতত সেটুকুতেই খুশি সোশ্যাল মিডিয়া। কারণ ছবিটি আদিদেব চট্টোপাধ্যায়ের। যারা বাবা অগ্নিদেব এবং মা সুদীপা চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবি হিসেবে সদ্য এটি শেয়ার করেছেন সুদীপা। ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের ছোট্ট রাজা আদিদেব (আদি) গোটা পৃথিবীকে হ্যালো বলছে। আপনাদের আশীর্বাদ চাই। আদি ধন্যবাদ দিচ্ছে চিকিৎসক রাজীব অগ্রবাল এবং তার ট্যালেন্টেড টিমের বাকি সদস্যদের।
ছেলের নাম আদিদেব রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’
তবে আদিদেবের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেবের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক