ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। তবে সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে মেতে ওঠেন আনন্দে। সদ্য মালয়েশিয়ায় অবকাশ যাপন করতে দেখা গেল পরীমণিকে; সঙ্গে ছেলের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা গেল নায়িকাকে।
শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। কুয়ালালামপুরের বিখ্যাত প্যাভিলিয়ন শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা যায় নায়িকাকে। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য মায়ের সঙ্গে সঙ্গে হাঁটছে। তাদের পরনেও ম্যাচিং করা পোশাক। দেখে যেন মনে হচ্ছিল, ছোট্ট পূণ্যই তার অভিভাবক, আর পরীমণি নিজেই বাচ্চা! কারণ, এ সময় পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছে; আর পেছন পেছন হাঁটছে পরীমণি।
এরপর ঘটে মজার ঘটনা! হঠাৎ করেই পরীমণি নিজেই সেই ছোট স্যুটকেসটির ওপর বসে পড়েন এবং পূণ্য তার মাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অনেকটাই সেই অবস্থায় পরীমণিকে টেনে নিয়ে যায় ছোট্ট পূণ্য।
পোস্টটির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমার ছেলে আমাকে বাচ্চা বানায়ে ফেলছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসা মাখা ইমোজি।
ভিডিওটি পোস্ট করার মাত্র অল্প সময়েই নেটিজেনদের ব্যাপক সাড়া পায়। ভক্তদেরকে মন্তব্যঘরে পরীমণির মাতৃত্ব ও পূণ্যের চঞ্চলতার প্রশংসা করতে দেখা যায়।
ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরীমণি। ছেলে পূণ্যের পাশাপাশি গত বছর সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে সন্তানদের দেখাশোনা আর কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










