`ছোটমনি` নিবাসে স্থান হচ্ছে সেই শিশুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জন্মের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চলে যায় তার মা-বাবা। বাবা-মায়ের সন্ধান না পাওয়ায় আজ তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।
নবজাতককে ফেলে মা-বাবার উধাও হয়ে যাওয়ার সংবাদ প্রকাশের পর নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে যান অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আদালতে যেতে অনুরোধ করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, অনেক নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নিতে এসেছিলেন। তাদের বলা হয়েছে, এটি এখন আদালতের ব্যাপার।
আজ ওই নবজাতককে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, নবজাতকটি সুস্থ আছে। তার জন্য যা যা করার দরকার, সবই করা হয়েছে। এমনকি চিকিৎসকের পরামর্শে বাইরে থেকে দুধ কিনে এনে তাকে খাওয়ানো হচ্ছে।
গত শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাহার নামে এক নারীর সিজারিয়ান ডেলিভারি হয়। মা ও সন্তানকে ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকেই নবজাতকের মা-বাবা নিখোঁজ হন। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, এই নবজাতকের মা-বাবার সন্ধান এখনও পাওয়া যায়নি। আমরা এ ব্যাপারে চেষ্টা অব্যাহত রেখেছি।
-জেডসি
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






