ছোট পর্দায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
ছোট পর্দায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’
বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’ এবার দেখা যাবে বাংলাভিশনের পর্দায় বাংলা ডাবিংকৃত রূপে। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিরিজটি, শুধুমাত্র বাংলাভিশনে।
এই মহাকাব্যিক ধারাবাহিকে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। দর্শকরা দেখতে পাবেন প্রাসাদের অন্তরালে রাজনীতি, ষড়যন্ত্র, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সুলতানের ঐতিহাসিক লড়াই। পাশাপাশি সিরিজটিতে উঠে এসেছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা এবং খিলাফত রক্ষার সংগ্রাম—যা দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে যাবে।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়। এ ধারাবাহিক কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং বিনোদনে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আমাদের দর্শকরা যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন, তেমনি এবার তারা একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি ইতিহাসের শিক্ষাও থাকবে—ওসমানীয় সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ, বিরহ সবকিছুর সমন্বয় থাকবে।’
তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই ডাবিংয়ে অংশ নিয়েছেন আমাদের স্বনামধন্য দেশীয় শিল্পীরা—যারা থিয়েটার ও অভিনয়ে সমাদৃত। ডাবিংও এক ধরনের অভিনয়, আর এই অভিনয়ে যোগ দেওয়ার মাধ্যমে তারাও সিরিজটির অংশ হয়ে উঠেছেন।’
অতএব ইতিহাস, রাজনীতি আর নাটকীয়তার সমন্বয়ে অনন্য এই সিরিজ উপভোগ করুন পরিবারের সঙ্গে—শুধুমাত্র বাংলাভিশনের পর্দায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








