জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনমত সৃষ্টি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি ব্রুনাই সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী সম্প্রতি শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় হতাহতদের স্মরণ করেন। তিনি নিহত সবার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত তার ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীকে স্মরণ করেন। আট বছরের এই শিশুর অকালে ঝরে যাওয়ার শোকে তাকে এ সময় আবেগাপ্লুত দেখা যায়।
গত ২১ এপ্রিল সকালে তিন দিনের সরকারি সফরে ব্রুনাই যান প্রধানমন্ত্রী। তিনি জানান, বিমানে উঠেই শ্রীলঙ্কায় এ ধরনের একটি হামলার খবর পান। পরে ব্রুনাইয়ে পৌঁছে বিস্তারিত জানেন। তাৎক্ষণিকভাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে একটি শোকবার্তা পাঠান। পরে নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর খবর পান। প্রধানমন্ত্রী জানান, জায়ানের বাবা এখনো শ্রীলঙ্কায় চিকিৎসাধীন। তিনি তার জন্য দোয়া কামনা করেন। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সরকারপ্রধান।
গত বছরের ২২ অক্টোবর সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। সে বার সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন বাংলাদেশের সরকারপ্রধান। এর ছয় মাস পর নতুন করে টানা তৃতীয়বার সরকার গঠনের পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











