ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৪৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়: রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৭ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ (সিএজি) সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে রোববার (৭ মে) বঙ্গভবনে তার কাছে একটি প্রতিনিধি দল বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

এ সময় রাষ্ট্রপ্রধান অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। রিপোর্টগুলোর বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিএজি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।