জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় নির্বাচন সময় মতো হবে। জনগণ ভোটের মালিক যাকে খুশি তাকে দেবে। জনগণের ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে।
তিনি বলেন, সরকার এতটা দুর্বল নয় যে বিএনপি চাইলেই ফেলে দেবে। ১০ ডিসেম্বরও তাদের ব্যাপক তোলপাড় দেখলাম। এত দুর্বল অবস্থায় আসি নাই যে ফেলে দেবে। জনগণই আমাদের শক্তি।
প্রধানমন্ত্রী বলেন, বলেন, নিজেদের অপকর্মের জন্য ভোট পাবে না জেনে বিএনপি নির্বাচন থেকে পিছটান দিতে ছুতা খুঁজছে। তারা তো ভোট ডাকাতের দল, ভোট ডাকাতি ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না।
তিনি বলেন, যে দলের নেতা খুন, লুটপাট, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা। নিজেদের দুর্বলতা ঢাকতে তারা এখন অপপ্রচার চালাচ্ছে।
সরকারপ্রধান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশটা পাল্টে গেছে। দেশের উন্নতি হয়েছে, বিশ্বে বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। কিন্তু ওই ভোট চোর, স্বাধীনতা বিরোধী ও খুনিদের ক্ষমতায় এনে বাংলাদেশের মাথা অন্যের কাছে নত হতে দেবো না।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে মর্যাদা আজকে পেয়েছে এই মর্যাদা নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র মুক্ত, উন্নত-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা গড়ে তুলবো।
এ সময় হুন্ডির মাধ্যমে রেমিটেন্স না পাঠিয়ে বৈধ পথে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











