জনসনের করোনা টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়েছে।
ডব্লিউএইচওর এই অনুমোদনের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিতরণ প্রকল্প কোভ্যাক্সে অন্তর্ভুক্তির পথ সুগম হলো জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার। উন্নয়নশীল ও অর্থনৈতিকভাবে অনগ্রসর দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গত বছর আন্তর্জাতিক টিকা বিতরণকারী সংস্থা গ্যাভির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প শুরু করে ডব্লিউএইচও।
গত বছরের শেষ এবং চলতি বছরের গোড়া থেকে বিশ্বের উন্নত দেশগুলো গণটিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে পর্যাপ্ত টিকার ডোজের অভাবে অধিকাংশ উন্নয়নশীল দেশ এখনও এই কর্মসূচি শুরু করতে পারেনি।
কয়েকটি কারণে এই দেশগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। প্রথমত, এই টিকা এক ডোজের। দ্বিতীয়ত, বাজারে অন্যান্য টিকার তুলনায় এই টিকার করোনা প্রতিরোধী ক্ষমতা কোনও অংশেই কম নয় এবং তৃতীয়ত, সাধারণ রেফিজারেটরে তিন মাস পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ সংরক্ষণ সম্ভব।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন নিয়ে শুক্রবার বলেন, ‘একটি নতুন টিকা সহজলভ্য হচ্ছে। পর্যাপ্ত টিকার ডোজের অভাবে যেসব দেশ এখনও গণটিকাদান কর্মসূচি শুরু করতে পারেনি তাদের জন্য এটি একটি সুখবর। আমাদের প্রত্যাশা, এই টিকার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে টিকার ডোজ বিষয়ক যে অসাম্য তৈরি হয়েছে, তার সমাধান হবে।’
তিন আরো জানান, এই টিকার ব্যবহার নির্দেশিকা তৈরি করতে আগামী সপ্তাহে একটি উপদেষ্টা কমিটি গঠন করবে ডব্লিউএইচও।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পে ৫০ কোটি ডোজ টিকা দিতে চুক্তিবদ্ধ হয়েছে জনসন অ্যান্ড জনসন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ২০ কোটি ডোজ টিকা সরবরাহে চুক্তি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই পরিমাণ টিকা প্রস্তুত করতে জনসন অ্যান্ড জনসন ইতোমধ্যে তাদের একসময়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মের্কের সঙ্গে অংশীদারীমূলক চুক্তি করেছে।
ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. ব্রুস আইলার্ড নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, আগামী জুলাই নাগাদ টিকার ডোজগুলো হাতে পাব। সেগুলো আমাদের কাছে এসে পৌঁছানোর পর থেকেই নতুন উদ্যমে কাজ করা শুরু করবে কোভ্যাক্স।’
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







