ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

জন্মাষ্টমীতে মন্দিরের পাঁচিল ভেঙে মৃত ৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

আজ শুক্রবার জন্মাষ্টমীর দিন প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা৷ মন্দিরের পাঁচিল ভেঙে প্রাণ হারালেন ৪জন৷ এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৬জন৷

লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে অষ্টমীতে বিশেষ পুজোয় প্রতিবারের মতো এবারও দক্ষিণ বঙ্গের কচুয়াধামে ভিড় করেছিলেন ভক্তরা৷  পুজো ঘিরে মন্দিরে যখন ভক্তদের ঢল তখনই অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল৷

আহতদের তাৎক্ষনিক হাসাপাতালে ভর্তি করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে নিয়ে আসা হয় ন্যাশনাল মেডিকেলে৷ সেখানেই মৃত্যু হয় অপর্ণা সরকার ও তরুণ মণ্ডল নামে দুজনের৷ আরজি কর হাসপাতালে মৃত্যু হয় রাজারহাটের বাসিন্দা পূর্ণিমা গড়াই নামে এক নারীর৷ এসএসকেএমে মৃত্যু হয় আরও ১ জনের৷

কয়েকজনকে ভর্তি করা হয়েছে ধান্যকুড়িয়া হাসপাতালে৷ কয়েকজনের চিকিৎসা চলছে বসিরহাট হাসপাতালে৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।