জবিতে নতুন তিন বিভাগের অনুমোদন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে তিনটি নতুন বিভাগ অনুমোদন করা হয়েছে। বিভাগ তিনটি হলো ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং’, ‘প্রিন্ট মেকিং’ ও ‘ভাস্কর্য’। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিনটি বিভাগের অনুমোদন দেয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে জবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, চারুকলা বিভাগের ভেতর এই তিনটি বিষয় ছিল। আলাদা করে ডিগ্রি নিতে হচ্ছিল। আমরা অনেক চেষ্টা করেছি যেন, স্বতন্ত্র তিনটি বিভাগ করা যায়। এখন থেকে চারুকলা বিভাগ থাকবে না। চারুকলা অনুষদ হবে। আর চারুকলা অনুষদের আন্ডারে তিনটি বিভাগ তথা-ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য আলাদা করে চলবে। অন্য বিভাগগুলোর মতো চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত জবির বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্তে প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে। চারুকলা অনুষদের অধীনে তিনটি বিভাগে (ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য) প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
এছাড়া আরও বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
পাঠদানের সুবিধার্থে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এ নিয়ে জবিতে মোট অনুষদ সংখ্যা দাঁড়াল সাতটি, আর বিভাগ সংখ্যা হলো ৩৮টি।
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ