জমতে শুরু করেছে বাণিজ্যমেলা, ছাড়ের ছড়াছড়ি
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : শারমিন সুলতানা
এবছর বাণিজ্যমেলার শুরুটা একটু দেরীতে হলেও এরই মধ্যে বেশ জমতে শুরু করেছে মেলা। ৯ জানুয়ারি উদ্বোধনের পর কেটে গেছে এক সপ্তাহ। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সকালের দিকে লোকসমাগম কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভীড়। এদিকে দেশী, বিদেশী প্রায় সব প্যাভিলিয়নেই চলছে কমবেশি মূল্য ছাড়। সাথে আছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
মেলা ঘুরে দেখা গেলো, দেশীয় বিভিন্ন প্যাভিলিয়ন হাতিল, পার্টেক্স ও নাভানাতে চলছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত মূল্য ছাড়। তবে ফার্ণিচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবার সর্বোচ্চ ৫০% মূল্য ছাড় দিচ্ছে আক্তার ফার্ণিচার। এছাড়াও আরএফএল-এর ইটালিয়ানোতে ৫০০ টাকার উপরে পণ্য কিনলে ১০% এবং স্টেশনারি আইটেমে ২০% পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।
কিয়ামের একজন বিপণন কর্মকর্তা জানান, তাদের পণ্যের গায়ে ছাড়ের বিষয়ে কিছু লেখা থাকে না। তবে তারা চলতি বাজার মূল্য থেকে প্রতিটি পণ্যই কম দামে বিক্রি করছেন। একশ থেকে দেড়শ টাকা কমে পণ্য বিক্রি করা হচ্ছে। তাদের এই ছাড় চলবে মেলা শেষ হওয়া অবধি।
গৃহিণীদের কিচেন আইটেমের প্যাভিলিয়ন টপারেও আছে ১০% ছাড়। ছাড় আছে আমাদের দেশীয় পাটের তৈরি পণ্যেও। শতরঞ্জির প্যাভিলিয়নে দিচ্ছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্য ছাড়। বরাবরের মতো এবারও নাবিস্কোর প্যাভিলিয়ন শুরু থেকেই জমে উঠেছে। সেখানেও আছে প্যাকেজ অনুযায়ী ৫০% পর্যন্ত ছাড়। এছাড়াও বিদেশী প্যাভিলিয়নগুলোতেও সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে এবার।
মেলায় যখন প্রায় সব বড় বড় প্যাভিলিয়নগুলোতেই ছাড়ের এমন ছড়াছড়ি তখন পণ্যের মান নিয়ে কোন শঙ্কা থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে, আক্তার ফার্ণিচারের বিপণন কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানালেন, সেরকম কোন সম্ভাবনা তো থাকছেই না। বরং মেলা উপলক্ষে পণ্যের গুণগত মান আরো বাড়ানো হয়েছে।
এবার জয়িতার প্যাভিলিয়নে স্টল বরাদ্দ পেয়েছেন ৪০ জন নারী উদ্যোক্তা। বিক্রি কেমন হচ্ছে বা আশানুরুপ কিনা জানতে চাইলে, জয়িতার দু’জন নারী উদ্যোক্তা রাজিয়া বেগম এবং নাছিমা আক্তার জানান, বিক্রি খারাপ হচ্ছে না। তবে সামনে আরো বেশি বিক্রির আশা করছি।
মেলায় খাবারের দোকানগুলো ঘুরে বরাবরের মতো হতাশ হতে হলো। বেশকিছু খাবারের দোকান থাকলেও, দাম আকাশ ছোঁয়া। ২৫ টাকার চটপটি কিংবা ফুসকা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ৩০ টাকার বার্গারের দাম দোকান ভেদে ১০০ থেকে ১২০ টাকা। খাবারের উচ্চ মূল্যের পাশাপাশি মানের যে কি অবস্থা তা বোঝা গেলো মিরপুরের সালেহা আক্তারকে আধ খাওয়া বার্গার প্লেটে রেখে বিরক্ত হয়ে উঠে চলে যেতে দেখে।
তবে খাবারের দাম আর মান নিয়ে অভিযোগ থাকলেও মেলায় বিভিন্ন পণ্যের প্যাভিলিয়ন ঘুরে আর কেনাকাটা করে বেশ খুশিই মনে হলো অনেককে। কথা হলো বাড্ডা থেকে মেলায় আসা গৃহিণী নার্গিস সুলতানার সাথে। তিনি জানালেন, নাবিস্ক আর প্রাণের বেশকিছু স্পেশাল প্যাকেজ আছে। এগুলো মেলা ছাড়া অন্য সময় পাওয়া যায় না। ওগুলোই কিনেছেন তিনি। এছাড়া এ সময় কিছু ক্রোকারিজের যেমন ছাড় মেলে তেমন মানও ভালো পাওয়া যায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনু্যায়ী, মাসব্যাপী চলতে থাকা এই মেলা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবার প্রাপ্ত বয়স্কদের প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। এবারই প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি।
এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







