জমি না লিখে না দেয়ায় বাবাকে খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় হাবেজা খাতুন (৩০) নামে ওই মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের ময়ান শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। ওই বাড়িতে হাবেজা তার সঙ্গে থাকতেন। পাবনার সুজানগরে ময়ান শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতোমধ্যে বিদেশ ফেরত কন্যা হাবেজার নামে লিখে দেন। বাকি চার শতাংশ জমি লিখে দেওয়ার জন্য হাবেজা মাঝেমধ্যে তার বাবাকে জোর করেন। ময়ান এতে রাজি না হওয়ায় সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে পিতাকে আঘাত করেন হাবেজা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হাবেজাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়ান শেখের প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হাবেজাকে গ্রেফতার করা হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





