ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৯:৫৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

জরুরি চিকিৎসা নিতে প্রথম দেশের বাইরে গেল ইয়েমেনিরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইয়েমেনের রাজধানী সানা থেকে বিমানে করে জরুরি চিকিৎসার জন্য কয়েকজন রোগীকে জর্দানের রাজধানী আম্মানে নেয়া হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় একটি ফ্লাইটে করে এসব মারাত্মক অসুস্থ ব্যক্তিকে সানা থেকে আম্মানে নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এসব ব্যক্তিকে চিকিৎসা করানো সম্ভব ছিল না।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির খবরে বলা হয়, দেড় বছর আলোচনা শেষে ১৬ জন রোগীকে সানা থেকে জর্দানে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আলতাফ মুসানি একথা জানিয়েছেন।

মারাত্মক অসুস্থ এসব রোগীর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু যারা ক্যান্সার এবং ব্রেইন টিউমারের মতো মারাত্মক রোগে ভুগছেন। এছাড়া, কয়েকজনের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন ও রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন।

নরওয়ের রিফিউজি কাউন্সিল বলেছে, সানা থেকে রোগী নিয়ে প্রথমবারের মতো এই ফ্লাইটের আম্মানে যাওয়ার ঘটনা নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যায়, এমন চরম অসুস্থ রোগীদের নিয়ে নিয়মিতভাবে ফ্লাইট যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। সংস্থাটি বলেছে, এ ধরনের মারাত্মক অসুস্থ রোগীদের দেশের বাইরে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার কোনো যুক্তি থাকতে পারে না।

-জেডসি