জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে গেলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে নির্বাচন: জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে গেলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্র্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজ্য জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনঃনির্বাচিত হতে চান, জর্জিয়ায় জেতা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সেখানে জো বাইডেন এগিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জয়লাভের পথ অনেক সংকুচিত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
সংবাদদাতারা জানাচ্ছেন, জর্জিয়ায় এখনো এক শতাংশ ভোট গণনা বাকী আছে। কিন্তু এগুলো যেহেতু ডাকযোগে দেয়া ভোট, তাই এগুলো বেশিরভাগই জো বাইডেনের পক্ষে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু জর্জিয়া নয়, অন্য আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতেও প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দিক থেকে প্রচন্ড চাপের মুখে আছেন।
নির্বাচনের দিন রাতে সেখানে ভোট গণনায় তিনি যেখানে প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন সেই ব্যবধান এখন কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ হাজারে।
আরও দুটি রাজ্য অ্যারিজোনা এবং নেভাডাতেও জো বাইডেন এগিয়ে আছেন।
যদি কেবল এই দুটি রাজ্যেও জো বাইডেন জিতে যান, তাহলেও তিনি প্রেসিডেন্ট হতে যে ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার, তা নিশ্চিত করে ফেলতে পারেন।
জো বাইডেনের ইলেক্টোরাল ভোট এখন ২৫৩। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেক্টোরাল ভোট হচ্ছে ২১৪।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











