জর্জ ফ্লয়েড ফান্ডে সোয়া কোটি ডলারের বেশি জমা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
জর্জ ফ্লয়েড ফান্ডে সোয়া কোটি ডলারের বেশি জমা!
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের নামে গোফান্ডমি পেজে খোলা একটি তহবিলে মাত্র ছয়দিনেই ১ কোটি মার্কিন ডলারের বেশি জমা হয়েছে। মাত্র ১৫ লাখ ডলারের লক্ষ্য নিয়ে খোলা হলেও তহবিলটিতে গতকাল বুধবার দুপুর পর্যন্ত জমা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৭ হাজার ৩০০ ডলার।
‘অফিসিয়াল জর্জ ফ্লয়েড মেমোরিয়াল ফান্ড’ নামে তহবিলটি খুলেছিলেন জর্জের ভাই ফিলোনাইজ ফ্লয়েড। এতে সংগৃহীত অর্থ জর্জের শেষকৃত্য, মামলা পরিচালনা, পরিবারের সদস্যদের মানসিক পরিচর্যা এবং দুই সন্তানের ভরণপোষণ ও শিক্ষায় ব্যয় করা হবে।
জর্জ ফ্লয়েডের নামে ওই তহবিলে এ পর্যন্ত বিভিন্ন অংকে অর্থ দান করেছেন ৪ লাখ ৩০ হাজার ৭০০ জন। পেজটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও, শেয়ার হয়েছে আড়াই লাখেরও বেশি।
যারা জর্জ ফ্লয়েডের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তার ভাই।
এদিকে, গোফান্ডমি পেজে ‘জর্জ ফ্লয়েড (বিগফ্লয়েড) নামে আরেকটি তহবিল খুলেছেন মৃতের বোন ব্রিগেট। সেখানেও ৩ লাখ ডলারের বেশি জমা হয়েছে। এ ছাড়া জর্জের মেয়ে জিয়ানার (অফিসিয়াল জিয়ানা ফ্লয়েড ফান্ড) নামে খোলা আরেকটি তহবিলে জমা হয়েছে প্রায় ৫ লাখ ডলার।
উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড। প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের সময় কোনো ধরনের বাধা না দিলেও তার ঘাড়ে পা দিয়ে দীর্ঘসময় চেপে রাখেন এক শ্বেতাঙ্গ পুলিশ। এ সময় জর্জ বারবার ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে কাতরালেও মন গলেনি ওই পুলিশ কর্মকর্তার। এভাবে প্রায় আট মিনিট চেপে রাখা হয় তাকে। পরে মারা যান জর্জ।
এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবখানে। এর পরপরই রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। শ্বেতাঙ্গদের অধিকার সুরক্ষায় সরব হয়েছে বিশ্ববাসী।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











