জলবায়ু পরিবর্তন ঠেকাতে রাস্তায় বিশ্বের লাখো শিশু-কিশোর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্বনেতৃবৃন্দের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী বিক্ষোভ দিবস উপলক্ষ্যে শুক্রবার বিশ্বব্যাপী লাখো শিশু-কিশোর রাস্তায় নেমে এসেছে।
ব্যাংকক থেকে বার্লিন ও লাগোস থেকে লন্ডন পর্যন্ত বিভিন্ন দেশের রাজধানীর শ্রেণীকক্ষগুলো ফাঁকা রেখে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই বিক্ষোভ করে। বিশ্বের ১শ’রও বেশি দেশের স্কুল শিক্ষার্থীরা তাদের ধর্মঘটে সাড়া দেয়।
ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও এশিয়ার রাস্তাগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
এ সময় তারা ‘যদি আপনারা বড়দের মতো দায়িত্বশীল আচরণ না করেন, তবে আমরাই করব।’, ‘আপনারা আমাদের ভবিষ্যত ধ্বংস করছেন।’ লেখা প্ল্যাকার্ড বহন করে ও শ্লোগান দেয়।
তিন দশক ধরে সতর্কতা সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা ২০১৭ সাল ও গত বছর অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্টকহোমে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ সুইডিশ সরকারি টেলিভিশন এসভিটিকে বলেন, ‘আমরা গভীর সংকটের মধ্যে আছি। ভয়াবহ এই সংকটিকে কয়েক দশক ধরে অবহেলার চোখে দেখা হচ্ছে। এখনই যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয়া না হয়, তবে অনেক দেরি হয়ে যেতে পারে।’
মন্ট্রিলে সবচেয়ে বেশি লোক জড়ো হয়। সেখানে আনুমানিক ১ লাখ ৫০ হাজার লোক মিছিলে যোগ দেয় বলে আয়োজকরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, পোর্টল্যান্ড, অরেগোন ও মিনেসোটার সেন্ট পলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইয়ার্সে মিছিলকারীরা ‘জলবায়ু পরিবর্তনের খবর মিথ্যে নয়’ সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।
চিলির রাজধানী সান্টিয়াগো ও কলম্বিয়ার মেডেলিনে শিশু-কিশোররা রাস্তায় নামে।
বিশ্বের অন্যতম ঘন জনবসতিপূর্ণ নগরী দিল্লীতে ২শ’ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। তারা রঙিন ফিতে নাড়িয়ে প্রতিবাদ করে।
১৬ বছর বয়সী ছাত্রী সৃজনী দত্ত বলেন, ‘আমরা কি হাত গুটিয়ে বসে থাকব নাকি আমাদের বিশ্বকে রক্ষায় কিছু করব তা আমাদেরকেই ঠিক করতে হবে।’
সিডনিতে ১৮ বছর বয়সী চার্লিস রিকউড জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন।
তিনি আরো বলেন, ‘যদি পরিবেশের বর্তমান অবস্থা চলতে থাকে তবে খুব শিগগিরই আমরা আমাদের সাগরের পানিকে এক থেকে দুই ডিগ্রী বাড়তে দেখব। তখন স্বাভাবিকভাবেই পরিবেশ আর টেকসই থাকবে না, মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে আর এভাবেই আমরা পুরো গ্রেট ব্যারিয়ার রিফকে হারাতে পারি।’
লন্ডনের মধ্যাঞ্চলের সড়কগুলোতে কয়েক হাজার শিশু-কিশোর বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেয়।
জনাকীর্ণ পার্লামেন্ট স্কোয়ারে তারা ‘এখনই পরিবর্তনের সময়’ বলে স্লোগান দেয়। এরপর তারা ডাউনিং স্ট্রিট ও বার্মিংহাম প্রাসাদের পাশ দিয়ে মিছিল করে।
লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাসিন্দা ১৫ বছর বয়সী জো ক্র্যাবট্রি বলে, ‘তারা আমাকে আমার গ্রহ রক্ষার প্রচেষ্টা থেকে ফেরাতে পারবে না।’
র্যালিতে যোগ দেয়ার জন্য ছেলেটি দুটি পরীক্ষা দিতে পারেনি।
আয়োজনকারী সংগঠন ইয়ুথ ফর ক্লাইমেট জানায়, আনুমানিক ১০ লাখের বেশি শিশু-কিশোর এই মিছিলে যোগ দেয়।
ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট জানায়, শুধু জার্মানীতেই ৩ লাখের বেশি শিশু-কিশোর মিছিল করে।
কেনিয়ায় শিশু-কিশোররা রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় তারা আগামী দশকে প্লাস্টিকের ব্যবহার ‘উল্লেখযোগ্য হারে হ্রাস করার’-এ ব্যাপারে একমত পোষণ করে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







