জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাবের ভোটাভুটি পেছালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফট এ তথ্য জানিয়েছেন।
পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে দেশটি যাতে কোনোভাবেই এ সুবিধা না পায় তার জোর চেষ্টা চালাচ্ছিল বিশ্বমোড়ল আমেরিকা। আর সে লক্ষ্যে এ ভোটাভুটির আয়োজন। তবে, প্রস্তাবটির পক্ষে চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়ার পর দৃশ্যত ওয়াশিংটন ভোটাভুটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল বলে ধারণা করা হচ্ছে।
কেলি ক্রাফট সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তৈরি করা প্রস্তাবের খসড়ার ওপর ভোটাভুটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত কেলি ক্রাফট তার দেশের তৈরি খসড়ার পক্ষে চীন ও রাশিয়াকে টানার লক্ষ্যে ওই সাক্ষাৎকারে দাবি করেন, নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এখন ‘ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন’ অথবা ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।
আমেরিকা নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) প্রস্তাবটির খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তুলবে বলে গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল।
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। কিন্তু মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করছে যদিও ভেটো ক্ষমতাসম্পন্ন দুই দেশ চীন ও রাশিয়া আমেরিকার এ পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছে।বেইজিং ও মস্কো বলেছে, তারা চোখ বন্ধ করে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেবে।
-জেডসি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম











