জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অনেক এলাকায় বিদ্যুৎ নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। এ জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা নয়, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল এবং ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি।
এরই মধ্যে ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। সীমিত এলাকায় সরবরাহও শুরু করা হয়েছে।
পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।
রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী গণমাধ্যমকে বলেন, দুপুর ২টা ৫ মিনিট থেকে পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক