ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:৩৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

জাতীয় জোটের নতুন চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রোববার সম্মিলিত জাতীয় জোটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। এ সময় বিদিশা এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেসময় তাকে চেয়ারম্যান করা হয় এছাড়া মহাসচিব হয়েছেন জাহাঙ্গীর হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। তাই রোববার বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশার নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।