জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
রওশন এরশাদ। ফাইল ছবি।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের জন্য ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ তৈরি করছে জাতীয় পার্টি (জাপা)। বিলুপ্ত হচ্ছে সিনিয়র কো-চেয়ারম্যান পদটি। এ ছাড়া কো-চেয়ারম্যান পদ বেড়ে হচ্ছে ৫টি, যাতে নিযুক্ত হবেন নানা কারণে দূরে থাকা সিনিয়র নেতারা।
আজ শনিবার অনুষ্ঠেয় জাপার জাতীয় সম্মেলনে চমক বলতে এটুকুই। পার্টির শীর্ষ দুটি পদে কোনো পরিবর্তন আসছে না। জিএম কাদের চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গা মহাসচিব পদেই থাকছেন। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে পার্টির প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠক শেষে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, বর্তমানে সিনিয়র কো-চেয়ারম্যান পদে থাকা রওশন এরশাদের নতুন পদের নাম হবে চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক। জাপার কাউন্সিলে পদটি অনুমোদন করিয়ে নেওয়া হবে।
রাঙ্গা জানান, দলে রওশনের সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা, সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মান থাকবে। চেয়ারম্যান আর চিফ প্যাট্রন পদের মধ্যে মর্যাদার ভারসাম্য কীভাবে হবে জানতে চাইলে রাঙ্গা বলেন, দলের সব ক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটি চেয়ারম্যান বলেছেন। দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে চেয়ারম্যানের কাছেই। যত মিটিং হবে, তিনি প্রিসাইড করবেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




