ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১:৫১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের আগামীকাল রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।


তার আগে একই কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া সারাদেশে এ দিনের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। তবে অন্য বোর্ডগুলোর রোববারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়।