ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:২৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথাও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান, তারা আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।তবে শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে অভিভাবকদের।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এই সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এই সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি, তারপরও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সাথে প্রয়োজনে এই ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

-জেডসি