ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৩৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের রবিবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার

বেশ কয়েকটি জেলা-উপজেলা বন্যায় প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতক পর্যায়ের রোবরের (১৩ আগস্ট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম উইমেননিউজকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থান বন্যাকবলিত হয়েছে। তাই আজকের (রোববার) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তবে পরবর্তী পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বন্যা ও তার ক্ষয়ক্ষতি তো আসলে আগে থেকে জানিয়ে আসে না। পরীক্ষা হবে কি হবে না তা বন্যার পরিস্থিতি দেখেই জানানো হয়েছে।’ এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, রোববার বেলা ২টা থেকে সমাজবিজ্ঞান ৪র্থ পত্র, সমাজকর্ম ৪র্থ পত্র, মার্কেটিং ৪র্থ পত্র এবং পদার্থবিজ্ঞান ৪র্থ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটি স্থগিত করা হলো।