জাপানের কাছে ৯ গোল খেল কিশোরীরা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: এএফসি
থাইল্যান্ড ম্যাচটা মন ভেঙে দিয়েছে কিশোরী ফুটবলারদের। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সম্ভব মনে-প্রাণে এই বিশ্বাস নিয়ে নেমেছিল মারিয়া মান্ডারা। কিন্তু ১-০ গোলে হারে স্বপ্ন ভঙ্গ হয় মেয়েদের। শক্তিশালী জাপানের বিপক্ষে ম্যাচটা তাই আরও কঠিন হয়ে যায় তাদের জন্য।
নারী ফুটবলে জাপান এতটাই শক্তিশালী যে জয় পাওয়া অলৌকিক স্বপ্নের মতো। বাংলাদেশ কিশোরীরা অঘটন জাতীয় কিছুর সুযোগই তৈরি করতে পারেনি। বুধবার থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে হেরেছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে।
ফিফা নারী র্যাংকিংয়ে জাপানের অবস্থান এগারোতম। বাংলাদেশ আছে ১৩০ এ। এই র্যাংকিংটা জাতীয় দলের। শক্তির বিচারে জাপান কতটা এগিয়ে র্যাংকিংই বলে দিচ্ছে। তবে বয়সভিত্তিক আসরে বাংলাদেশের মেয়েরাও বড় বড় সাফল্য পায়। কিন্তু সেটা জাপানের মতো দলের বিপক্ষে কতটা কঠিন আরেকবার দেখল মেয়েরা।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করে জাপান। সেটাই হয়তো তাদের তাতিয়ে রেখিছিল। ম্যাচের ৭০ সেকেন্ডের মাথায় গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোল করতে নেয় ছয় মিনিট। এরপর ১৭ মিনিটে তৃতীয় এবং ম্যাচের ২৩ মিনিটে গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। এরপর আরও এক গোল করে প্রথমার্ধ শেষ করে জাপান।
দ্বিতীয়ার্ধে তিন বদলি নামায় জাপান। তবে গোল করার ক্ষেত্রে কোন ছাড় দেয়নি তারা। ম্যাচের ৮০ মিনিটের মধ্যে ৯-০ গোলের লিড নেয় জাপান। শেষ সময়েও গোল দেওয়ার জন্য চাপ বজায় রাখে জাপান। তবে শেষটা তাদের আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ কিশোরীরা। এর আগে দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জাপানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল মেয়েরা। কিন্তু এবার ভরপেট গোল খেল তারা। শনিবার বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরেক শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। একই দিন জাপান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











