জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৩১ মে পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাপানে চলা জরুরি অবস্থা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। সোমবার (৪ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
আগামীকাল বুধবারেই এখন চলা জরুরি অবস্থা শেষ হচ্ছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে না আসায় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হল।
জাপান শুরু থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেয়ায় অবস্থার তেমন অবনতি ঘটেনি। যার ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমে আসছে। তবে পরিস্থিতির উন্নতি হলেও এখনই জরুরি অবস্থা প্রত্যাহার করার মত সময় আসেনি বলে জানান প্রধানমন্ত্রী শিনজো আবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাত স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও প্রায় একমাস সময় লেগে যাবে। দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও সন্তোষজনক পর্যায়ে নেমে আসেনি। এক সময় দৈনিক প্রায় ৭০০ জন করোনা পজিটিভ শনাক্ত হত, কিন্তু এখন তা প্রায় ২০০তে নেমে এসেছে।
শিনজো আবে বলেন, দৈনিক আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১০০তে নেমে আসলেই জরুরি অবস্থা প্রত্যাহারের কথা চিন্তা করা হবে। রোববার নতুন আরও ২০৩ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রতিদিন একশোর বেশি রোগী সুস্থ হচ্ছেন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











