জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা; ছাত্রীসহ আহত ৩৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই হামলায় সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।
উপাচার্যের বাসভবনে সামনে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে, এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। তবে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অধ্যাপক ফারজানা ইসলামের পক্ষ নিয়ে ভবনের সামনে অবস্থান নেয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, দুর্নীতিবাজ এই উপাচার্যের নিজ পদে থাকার অধিকার নাই। আমরা তাকে সময়সীমা বেঁধে দেওয়ার পরেও তিনি পদত্যাগ করেননি।
তিনি আরও বলেন, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা তার বাসভবনের সামনে থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াব না।
তিনি বলেন, উপাচার্যকে তার বাসভবন থেকে বের হতে হলে আমাদের মাড়িয়ে বের হতে হবে। আর অধ্যাপক ফারজানা ইসলাম তার বাসভবন থেকে বের হলে তিনি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।
-জেডসি
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই