জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ১২ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫২তম আবর্তন ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন শুরু হবে; শেষ হবে ২২ জুন। বিশেষায়িত সি১ উপ ইউনিটের (চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) ব্যবহারিক পরীক্ষা ২৩ জুন থেকে শুরু হয়ে ২৫ জুন শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানা গেছে।
এবারও একাধিক শিফটে প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথমবারের মতো শিফট অনুযায়ী ছেলে-মেয়েদের আলাদা পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার সময়সূচি —
১৮ জুন: প্রথম শিফটে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এবং দ্বিতীয় শিফটে ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই তারিখের তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৯ জুন: ছয় শিফটে ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ জুন: ছয় শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১ জুন: চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ২২ জুন একই ইউনিটের চার শিফটে বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিধিনিষেধ: অন্যান্য বছরের মতো এবারও ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইট (www.juniv-admission.org) থেকে ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিতও সেখানে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে আরও জানা গেছে, এবার এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন পড়েছে। সে হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

