ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:২৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

জাবির ১ম বর্ষে ভর্তির সব কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, শুধুমাত্র অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম পূরণ যথারীতি পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে। ভর্তি সম্পর্কিত সময়সূচি ও নির্দেশিকা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এতে বলা হয়, শুধুমাত্র অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম পূরণ যথারীতি পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে। ভর্তি সম্পর্কিত সময়সূচি ও নির্দেশিকা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

দুর্নীতির অভিযোগে উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জাবি। এর মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন উপাচার্যবিরোধী শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের দাবি, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এ জন্য বুধবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

অভিযোগ উঠেছে, হল ছাড়ার নির্দেশের পরও হলে অবস্থান করায় মেয়েদের হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা লাগিয়ে দেয়। তবে বিক্ষোভের মুখে পরে সেই তালা খুলে দেয় কর্তৃপক্ষ।


-জেডসি