ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জামালপুরে পানিতে ডুবে দুই মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

জামালপুর জেলায় ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রায়েরচর এলেমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর এলেমপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তাহামিনা তবাসুম (৮) ও জাহাঙ্গীরের মেয়ে জাহিয়া খাতুন (১১)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক জানান, দুপুরে ওই মেয়ে দু’টি বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।