জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন জানিয়ে দলের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, উনি (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে যদি জামিন পায়, কালকেই বিদেশ যাবেন। জামিন পেলে প্রথম অগ্রাধিকার হবে উনার চিকিৎসা।
কারা হেফাজতে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য থাকা খালেদা জিয়াকে মঙ্গলবার (১ অক্টোবর) দেখে আসার পর এই কথা জানান বিএনপির এই নেতা। বিকাল চারটার দিকে বিএসএমএমইউর কেবিন ব্লকে দলীয় নেত্রীকে দেখতে হারুনুর রশীদসহ বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার এবং আমিনুল ইসলামও যান।
প্রায় ১ ঘণ্টা দলীয় প্রধানের সাথে থাকার পর বেরিয়ে এসে হারুনুর রশীদ গণমাধ্যমকর্মীদের বলেন, উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ আছে; এই গুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার প্রয়োজন। এর জন্যে বিদেশে তার চিকিৎসার দরকার।
বিএনপির এই নেতা বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাব- বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার আছে; এই জামিনের অধিকার থেকে যেন তাকে বঞ্চিত করা না হয়।
দুদকের করা দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। অসুস্থতার জন্য বর্তমানে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।
-জেডসি
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






