জাম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পা ঢেকে রাখার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১৯ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
জাম্বিয়ার রাজধানী লুসাকার ইউনিভার্সিটি অফ জাম্বিয়া সে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। উন্নত পরিবেশ, উচ্চ শিক্ষার দিক থেকে বরাবরই প্রথম সারিতে অবস্থান এ শিক্ষাপ্রতিষ্ঠানের।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন অদ্ভুত এক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের জন্য। ঐ নোটিশ অনুসারে গ্রন্থাগারে ছাত্রীদের পা দেখা যায় এমন পোশাক পরে আসতে নিষেধ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আমাদের নজরে এসেছে কিছু ছাত্রী অর্ধনগ্ন হয়ে গ্রন্থাগারে আসে। এ অবস্থায় আমাদের ছাত্রদের অস্বস্তির মধ্যে পড়তে হয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রীদের শালীন পোশাক পড়ার উপদেশ দিচ্ছি।
এ নোটিশের পর ক্ষোভে উত্তাল ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তারা বলছে, পায়ের দিকে নয়, বইয়ের দিকে মনযোগ দাও।
ছাত্রীরা এ বিষয়ে বিরোধিতা করে আরো বলছে, গ্রন্থাগারে আসার আসল উদ্দেশ্য যদি পড়াশোনা হয়, তাহলে কেন মেয়েদের পাসহ অন্যান্য বিষয়ের দিকে মনযোগ দিতে হবে।
শুধু ছাত্রী নয় অনেক ছাত্রও এ নোটিশের বিপক্ষে। আবার কিছু ছাত্র এর পক্ষেও সাফাই গাইছেন। নোটিশের পক্ষের ছাত্ররা মনে করেন অন্য বিষয়ের দিকে মনযোগ গেলে পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করা যায় না। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধাতেই অটল আছে।
জাম্বিয়া একটি রক্ষণশীল দেশ। তবে দেশে শিক্ষা প্রসারের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা এখন ফ্যাশন সচেতন হয়েেউঠেছে। তবে শিক্ষার্থীরা উগ্রতার বেড়াজালে আবদ্ধ হয় নি।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











