জার্মানিতে করোনাবিরোধী বিক্ষোভে সহিংসতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে সরকারের নতুন করে নানা বিধিনিষেধ আরোপ করেছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে দেশটিতে। এই সময় বার্লিনে ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
৩৮ হাজারের মতো মানুষ শহরের রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। কিন্তু হঠাৎ করে ডানপন্থি হিসেবে পরিচিত এক অংশ একটি মিছিলে পাথর ও বোতল ছুড়ে মারলে উত্তেজনা শুরু হয়। সেখান থেকে প্রায় দুইশ জনকে গ্রেপ্তার করা হয়।
করোনাভাইরাসকে ‘ধাপ্পাবাজি’ আখ্যা দিয়ে অন্য ইউরোপিয়ান শহরেও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে। লন্ডনের ট্রাফলগার স্কয়ারে হাজারো মানুষ করোনার বিধিনিষেধ ও ফাইভ জির বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের হাতে ছিল ‘মাস্ক হলো ধাঁধা’ এবং ‘নতুন নিয়ম = নতুন ফ্যাসিবাদ’ সংকেতের প্ল্যাকার্ড।
জানা গেছে, জার্মানিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। কিন্তু করোনার নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ব্রান্ডেবার্গ গেটের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয় একটি গ্রুপকে। তখন তারা বোতল ও পাথর ছুড়তে থাকে। সেখান থেকে দুইশ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বার্লিন পুলিশ নিজেদের এই কর্মের সাফাই গেয়ে টুইটারে লিখেছে, ‘দুর্ভাগ্যবশত, আমাদের আর কোনও উপায় ছিল না। এখন পর্যন্ত শর্ত মেনে সব পদক্ষেপ নেওয়া হয়নি।’
বিক্ষোভকারীরা একই জায়গায় ভিড় করেছিলেন এবং এক সময় তাদের একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। প্রায় ৩০ হাজার বিক্ষোভকারীর আরেকটি অংশ শান্তিপূর্ণভাবে বসেছিল বক্তব্য শোনার জন্য। আন্ডার ডেন লিন্ডেনের রাশিয়ান দূতাবাসের বাইরে কথা বলেন যড়যন্ত্র তত্ত্ববিদ আতিলা হিল্ডমান।
জার্মানিতে ইউরোপের অন্য দেশগুলোর মতো মারাত্মক সংক্রমণ হয়নি। তবে আক্রান্তের হার বাড়ছে। এপ্রিলের পর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে গেছে দেশটিতে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









