ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:১৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

জার্মানিতে করোনা টিকা দেয়া শুরু ২৭ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জার্মানিতে আগামী ২৭ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে কেয়ার হোমের বয়স্কদের টিকা দেয়া হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বুধবার এক ঘোষণায় এ কথা বলেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন তার ২৭ সদস্যের সব রাষ্ট্রে একই দিন টিকা দেয়ার কাজ শুরু করার আশা করছে।

এক বিবৃতিতে জার্মানির ১৬ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা বলেন, বছর শেষের আগেই ফাইজার-বায়োএনটেকের টিকার সম্ভাব্য অনুমোদন ও বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্পান।

এর মানে ইইউ’র বর্তমান সভাপতি হিসেবে জার্মানী ২৭ ডিসেম্বর থেকে সব সদস্য রাষ্ট্রকে টিকা দেয়ার কাজ শুরু করতে পারবে।

ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদিত হলে ইউনিয়ন ভুক্ত সব দেশে একই দিনে টিকা দেয়ার কাজ শুরু করা যেতে পারে।

ফাইজার-বায়োএনটেকের টিকা ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে। দেশ দুটিতে ইতোমধ্যে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।

-জেডসি