ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৩৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

জার্মানির পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টার ২০ মিনিটে সরাসরি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

মিউনিক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী প্রথমে জার্মানি যাবেন। জার্মানি থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন। ওই সময় প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এই সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তিও।

জার্মানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।

-জেডসি