ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৯:৫৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই : সামিরা খান মাহি

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই। 

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। 

মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা। 

ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’ এ ক্যাপশন থেকেই বুঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি।