জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
শেরপুরের শ্রীবরদীতে এক স্বামীর বিরুদ্ধে তারই জীবিত স্ত্রীকে মাটিচাপা দেয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী অসুস্থ হওয়ায় এ কাজ করেছে ওই স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাকিলা কুড়া ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান। আর ভুক্তভোগী নারীর নাম খোরশেদা বেগম (৬০)। এ দম্পতির ঘরে চারটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
শ্রীবরদী সদর থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে কৃষক খলিলুর তার অসুস্থ স্ত্রীকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করেন। একপর্যায়ে গর্ত করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলেই যায় পুলিশ। তবে, ওই সময় তারা অভিযুক্তকে পায়নি।
ওসি বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি, খলিলুরের এক ছেলে বিদেশে থাকে এবং তার তিন মেয়ের বিয়ে হয়েছে। সন্তানেরা এ বাবা-মায়ের খোঁজ-খবর রাখেন না। একদিকে সংসারে আর্থিক টানাপোড়ন, অন্যদিকে স্ত্রী ছয় বছর ধরে শয্যাশায়ী। দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে সেবা করতে করতে খলিলুর মানসিক অশান্তিতে ভুগছিলেন। এর জেরেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।
তিনি আরও বলেন, জীবন্ত মানুষকে মাটি দেওয়ার বিষয়টি অমানবিক এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











