ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাইয়ের রেমিট্যান্স এসেছে প্রায় ১৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা। রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার ডলার।

চলতি বছরের জুলাই মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের জুলাইয় মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।