জুলাইয়ে ভ্যাট আদায় ২২ শতাংশ বেড়েছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি আয় এসেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৭,৬৫৪ কোটি টাকা। গতবছরের জুলাইতে এই আদায় ছিল ৬,২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ১,৩৫৫ কোটি টাকা।
জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে-এলটিইউ ভ্যাট কমিশনারেট। এলটিইউর মোট আদায় ৩,৫৬১ কোটি টাকা। পূর্বের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ শতাংশ। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।
এ ছাড়া, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি দুই অঙ্কের উপরে।
জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে সিগারেট খাতে। এই খাতে মোট আদায় ১,২১১ কোটি টাকা, যা পূর্বের তুলনায় ২৫.৯২ শতাংশ বেশি। এদিকে, মিষ্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে যা উল্লেখ করার মত। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট
১৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশে হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি বরং বেড়েছে।
এদিকে, এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে ১৩.৭০ শতাংশ এবং আয়কর প্রবৃদ্ধি অর্জন করেছে ৯.৬৫ শতাংশ। ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে এনবিআরের মোট রাজস্ব আয় বেড়েছে ১৫.৩৮ শতাংশ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে









