ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ০:১২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

জুলিয়া রবার্টসের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টসের আজ ৫২তম জন্মদিন। জুলিয়ার জন্ম ১৯৬৭ সালের ২৮ অক্টোবর। ১৯৯০ সালে রোমানটিক কমেডি চলচ্চিত্র প্রিটি ওম্যান-এ অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার আয় করে। স্টিল ম্যাগনোলিয়াস ও প্রিটি ওম্যান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীট হন। এরিন ব্রোকোভিচ চলচ্চিত্রে কাজের জন্য ২০০১ সালে জুলিয়া রবার্টস অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্ট্রেস অর্জন করেন।

 

এছাড়া জুলিয়া রবার্টস অভিনীত মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং, মিস্টিক পিজা, রানওয়ে ব্রাইড, চ্যালেনটাইনস ডে, ওশেনস ইলেভেন, নটিং হিল, দ্য পেলিক্যান ব্রিফ এবং টুয়েলভ চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী ২.৪ বিলিয়ন ডলারেরও অধিক আয়ের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য অর্জন করে। তিনি হলিউডের অন্যতম বাণিজ্যিকভাবে সফল অভিনেত্রী।

 

জুলিয়া রবার্টস হলিউড তথা বিশ্বের অন্যতম সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি ছিলেন হলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। প্রিটি ওম্যান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ৩০০,০০০ ডলার পেয়েছিলেন। মোনা লিসা স্মাইল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ২৫ মিলিয়ন ডলার। ২০০৭ সাল নাগাদ তার মোট আয়ের পরিমাণ ১৪০ মিলিয়ন ডলার।

 

জুলিয়া রবার্টস প্রথম অভিনেত্রী হিসেবে ভগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। পিপল ম্যাগাজিন হ্যালি বেরির পাশাপাশি তাকে এগারোবার বিশ্বের সেরা ৫০ সুন্দরীদের অন্যতম বলে অভিহিত করেছে। লেডিস হোম জার্নাল তাকে যুক্তরাষ্ট্রের ১১তম ক্ষমতাশীল ও প্রভাবশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে। এক্ষেত্রে কন্ডোলিৎসা রাইস এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ জুলিয়া রবার্টসেরও পেছনে স্থান পান। জুলিয়ার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, এর নাম রেড ওম ফিল্মস।