ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:০৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

জেএসসি ও এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

প্রকাশ করা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী চলতি বছরের ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

বরাবরের মতো প্রথমে বহু নির্বাচনী (এমসিকিউ) অংশে পরীক্ষা আরম্ভ হবে। পরে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রের আসনে বসতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।