জেএসসি-জেডিসি-পিইসির ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৯ থেকে ৩১ ডিসেম্বর এই তিন দিনের যে কোনো দিন ফল প্রকাশের জন্য উভয় মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এই সময়ের মধ্যে ফল প্রকাশ করবে দুই মন্ত্রণালয়। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দুই মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এজন্য ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। গত দুইদিন আগে তা পাঠানো হয় বলেও জানা গেছে। এখন কেবল অনুমোদনের অপেক্ষা। তবে ধারণা করা হচ্ছে ৩০ ডিসেম্বর সোমবার থাকায় ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত সভা হয়। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন থাকায় ২৯ ডিসেম্বর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সম্প্রতি আমরা ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এস এম মনজুর কাদিরও তথ্যটি নিশ্চিত করে বলেন, ফল প্রকাশে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







