জেনে নিন মাথা ঘোরা সমস্যা ও মুক্তির উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বহু রোগই আগাম সংকেত দেয়। কিন্তু সচেতনতার অভাবে আমরা বুঝতে পারি না সে সব উপসর্গ। মাথা ঘোরানো তেমনই একটি উপসর্গ। যত ক্ষণ না গুরুতর কোনও সমস্যা দেখা দিচ্ছে, তত ক্ষণ মাথা ঘুরলেও তাকে গুরুত্ব না দেয়াই দস্তুর।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মাথা ঘোরানোর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর কোন সমস্যা। তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেয়া।
রক্তচাপের সমস্যা
রক্তচাপের সমস্যার অন্যতম প্রধান উপসর্গ মাথা ঘোরানো। উচ্চ রক্তচাপ ও স্বাভাবিকের থেকে কম রক্তচাপ, দুই ক্ষেত্রেই মাথা ঘুরতে পারে। এই অবস্থায় পড়ে গেলে চোট-আঘাত লাগার আশঙ্কাও খুব বেড়ে যায়। বিশেষ করে যারা নিয়মিত রক্তচাপের ওষুধ খান, তারা যদি কখনও ওষুধ খেতে ভুলে যান, তবে এই সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বেড়ে যায়।
হার্টের সমস্যা
মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছলে মাথা ঘুরতে পারে। অনেক সময়ে হৃদ্যন্ত্রের সমস্যা থাকলে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে এই সমস্যা দেখা দেয়। তাই মাথা ঘোরানোর সমস্যা হৃদ্রোগের পূর্বাভাস হতে পারে।
স্ট্রোক
মস্তিষ্কে যে কোনও সমস্যা হলেই তার প্রভাব পড়তে পারে দেহে। স্ট্রোকও তার ব্যতিক্রম নয়। স্ট্রোক হলে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। কিন্তু অনেক সময় শুরুতে তা বোঝা যায় না। হঠাৎ দেহ টলে ওঠা, মাথা ঝিমঝিম করা, ভারসাম্য বিগড়ে যাওয়া এই রোগের লক্ষণ। অনেক সময়ে মাথা ঘোরার সঙ্গে সঙ্গে দেহের এক দিক অবশ হয়ে আসতে পারে।
কানের সমস্যা
কানের সমস্যা থেকেও মাথা ঘুরতে পারে। বিশেষ করে যদি শুয়ে মাথা ঘোরে, তবে তার পিছনে থাকতে পারে কানের সমস্যা। বিষয়টির ডাক্তারি নাম ‘বিনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টিগো।’ অন্তঃকর্ণে কিছু ছোট ছোট যন্ত্র স্থানচ্যুত হলে এমন সমস্যা তৈরি হয়। কানে জীবাণুর সংক্রমণ হলে আরও বেড়ে যায় সমস্যা। এমনকি, মস্তিষ্কে মেনিনজাইটিসের সমস্যা থাকলেও মাথা ঘুরতে পারে।
জেনে নিন ঘরোয়া উপায়ে মাথা ঘোরা থেকে মুক্তির উপায়-
মাথা ঘোরা সমস্যায় পড়লে লেবু খান। কারন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অনেক বেশি এনার্জি দেয়। মাথা ঘোরার সমস্যাকে কমাতেও এর জুড়ি নেই।
মাথা ঘোরার আরেকটি ঔষদ মধু। মধুতে রয়েছে এমন উপাদান যা প্রচুর পরিমাণে এনার্জি বাড়িয়ে দেয়। মাথা ঘোরার সমস্যাকে কমাতে সাহায্য করে।
মাথা ঘোরা অনুভব করলে এক জায়গায় বসে জোরে জোরে শ্বাস নিন। শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছলে অনেক উপকার পাবেন।
ডিহাইড্রেশনের ফলে মাথা ঘোরাতে পারে। বিশেষ করে গরমের সময়ে। ফলে তা থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে পানি খান।
আদা মাথা ঘোরানোর সমস্যায় বিশেষ কাজ দেয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে সঠিক করে তুলে মাথা ঘোরা কমিয়ে দেয়।
প্রতিদিনের ডায়েটে যদি শাক-সবজি, ফল ও নানা ধরনের প্রোটিন রাখা যায় তাহলে মাথা ঘোরানোর সমস্যা হওয়ারই কথা নয়।
পালং শাক, বাদাম, খেজুর ইত্যাদি আয়রন সমৃদ্ধ খাবার মাথাঘোরার সমস্যাকে দূর করে।
সূত্র: আনন্দবাজার
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

