জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে ইউএসএআইডির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসএআইডি) উদ্যোগে রোববার গুলশানের একটি হোটেলে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী ১৬ দিনের কার্যক্রমের অংশ হিসাবে ‘সাংবাদিকতায় নারীর সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) সদস্যরা অংশ নেন।
সমাপনী সেশনে ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন, আমরা ডব্লিউজেএনবির মতো বিভিন্ন সংগঠনকে জেন্ডার বৈষম্য প্রতিরোধে কাজ করতে দেখে আশাবাদী। সবাই একসঙ্গে কাজ করলেই আমাদের মা, বোন, মেয়েসহ প্রতিটি নারী ও মেয়েশিশু সমান সুযোগ পেয়ে বেড়ে উঠবে।
সমৃদ্ধ জীবন গড়তে পারবে। কোভিড-১৯ এর বাস্তবতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, করোনাকালে বিশ্বজুড়েই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সহিংসতামুক্ত ও সমতার সমাজগঠনে একসঙ্গে কাজ করতে হবে।
প্রশিক্ষণ সেশনে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, ফ্যাক্ট চেকিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে মিডিয়া ও সাংবাদিক সংগঠনের নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয়সহ দক্ষতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং এর বিষয়ও।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


