জেব্রার মৃত্যু : ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও ভেটেরিনারি কর্মকর্তা ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (৩১ জানুয়ারি) প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে।
সোমবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকায় সংযুক্ত করা হয়। এ ছাড়া সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
বন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসাইন মোহাম্মদ নিশাদ বলেন, প্রাণীগুলো মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই দু’জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি মাসে সাফারি পার্কটিতে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় রোববার সাফারি পার্কে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। সেখানে গিয়ে জানতে পারেন এ মাসে একটি বাঘও মারা গেছে, যা গোপন রাখা হয়। এ সময় সংসদ সদস্য কর্মকর্তাদের অবহেলা ও অভ্যন্তরীণ কোন্দল থাকার সন্দেহ পোষণ করে জেব্রা হত্যা করা হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে বাঘ মৃত্যুর ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোপন রাখার অভিযোগ করেন। ওই সময় জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে সপদে বহাল রেখে তদন্ত সুষ্ঠু হবে না। এর পর দিন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। দায়িত্ব অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় ৩১ জানুয়ারি দুজনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



